back to top
Tuesday, October 20, 2026

সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

| ১১ অক্টোবর, ২০২৬ ১৮:০৬
চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক সুলতান আহমেদ আশরাফী আজ(১১ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও হৃদ্‌রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতান আহমেদ আশরাফীর নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল ৮.৩০ টায় দেবপাহাড় জামে মসজিদে এবং দুপুর ১টায় তাঁর নিজ গ্রাম বাশখালীর সরল এলাকার নতুন মসজিদে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ