back to top
Tuesday, October 20, 2026

শিক্ষকের ওপর হামলায় ছাত্রের শাস্তি।প্রশংসায় ভাসছেন রাউজানবাসী

নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০২৬ ০৬:২৩

রাউজান আর.আর.এ.সি. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায়,ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এলাকাবাসী । অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ি রাউজানের ডাবুয়া আরব নগর এলাকায়। একজন শিক্ষক, যিনি নিজের জীবন ও মেধা দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে নিয়োজিত, তাঁর ওপর এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এই ঘটনার পর আরব নগর, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন । তাঁদের এই উদ্যোগের মধ্য দিয়ে সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছেছে—শিক্ষকের সম্মান রক্ষা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। তাদের এই অতি দ্রুত উদ্যোগ সত্যিই প্রশংশনীয়।

আরও পড়ুন

সর্বশেষ