back to top
Tuesday, October 20, 2026

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মী নিহত

| ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৫৮

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল-
অটোরিকশা সংঘর্ষে সজিব নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে।

১৭ অক্টোবর উপজেলার বখতপুর ইউনিয়নের করলিয়া পুকুর পাড়ের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আজাদি বাজার থেকে বাড়ি ফেরার পথে করলিয়া পুকুর পাড়ের দক্ষিণে মোটরবাইকের সাথে অটোরিকশার ধাক্কা লাগে।এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক রায়হান ও তার সহযোগী সজিব গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে
অতিরিক্ত রক্তক্ষরণে সজিবের মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ