back to top
Saturday, November 14, 2026

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত

| ১৮ অক্টোবর, ২০২৬ ০৭:০৯

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি’হত ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। নি’হতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আ’হত হয়েছেন আরও ছয়জন। আগুনে ইট ও কাঠ দিয়ে তৈরি তিনতলা রিসোর্টটির প্রায় পুরো স্থাপনা পু’ড়ে গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে অবস্থিত রিসোর্টটিতে আ’গুন লাগে। ওই সময় অনেক পর্যটক ঘুমিয়ে থাকায় বেশ কয়েকজন কক্ষের ভেতরে আটকা পড়েন। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রাণ বাঁচাতে কয়েকজন রিসোর্ট থেকে লাফিয়ে বের হন এবং এভাবে অনেকে বেঁচে যান।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নি’হতরা হলেন ইসরাত জাহান মালিহা (৩০), মেলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিয়া কবির (৩৩), তাঁর পাঁচ বছর বয়সী ভাগ্নে ফায়িজান আহম্মেদ, শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাফিস তেহামী, জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম।
আ’হত ছয়জন হলেন চিকিৎসক শিহাব উদ্দীন সাদী (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন হতাহতদের বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংগৃহীত

আরও পড়ুন

সর্বশেষ