back to top
Tuesday, October 20, 2026

বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির

নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর, ২০২৬ ০৬:১৭

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া মোনায়েমশাহ বাজারসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি উদ্যোগে ঢেউটিন ও আরও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন সংসদ সদস্য।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুরবস্থা দেখে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। এ ছাড়া সরকারি উদ্যোগে তাদের জন্য ঢেউটিন ও আরও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, উপজেলা সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার এবং বর্তমান ইউপি সদস্য মো. ইউনুছ।

আরও পড়ুন

সর্বশেষ