back to top
Sunday, November 22, 2026

সাজেক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে – ওয়াদুদ ভূঁইয়া এমপি

নিজস্ব প্রতিনিধি | ২৫ অক্টোবর, ২০২৬ ০৮:৫৬

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেছেন, সাজেক সমস্যা সমাধানে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার হেডম্যান কার্বারিগণের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তিনি
এসব কথা বলেন।

এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে হেডম্যান কার্বারিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাহাড়ের সংকট নিরসনে সব মতভেদ ভুলে সমন্বিতভাবে একাত্মতা ঘোষণা করে পার্বত্য চট্টগ্রামে এগিয়ে নিতে হবে।

এমপি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ট্যুরিস্ট জোন, এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সাজেকে সৃষ্ট ঘটনায় পার্বত্য এলাকার পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এ সমস্যা সমাধান হওয়া জরুরী। আমরা চেষ্টা করছি সকলের সাথে আলোচনা করে সাজেক সমস্যা সমাধানের।

এদিকে সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, আমরা শান্তি- সম্প্রীতিতে বিশ্বাস করি। যেকোন ঘটনায় সিভিল সার্ভিস, স্থানীয় হেডম্যান- কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনকি জেলা প্রশাসককে এ ব্যাপারে অবহিত করতে হবে। পাহাড়ের উন্নয়নে সম্প্রীতি বজায় রেখে আমাদের কাজ করতে হবে।

সভায় জেলার হেডম্যান কার্বারিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরবেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ এবং জেলার হেডম্যান ও কার্বারিরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৫, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ