back to top
Thursday, November 12, 2026

১৯৭৪ সাল থেকে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে চলেছে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা।

নিজস্ব প্রতিবেদক | ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:১৯

চট্টগ্রাম জেলার চন্দনাইশের পাঠানদন্ডী গ্রামে ১৯৭৪ খ্রীস্টাব্দ সালে এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ প্রতিষ্ঠা করেন পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা।প্রতিষ্ঠালগ্ন থেকে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি স্ব মহিমায় মহিমান্বিত।আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত এ প্রতিষ্ঠান ইতিমধ্যে বেশ ক’বার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।সৃষ্টি করেছে অগণিত আলেম ওলামা,শিক্ষক, জ্ঞানী-গুণী,ব্যবসায়ী সহ সমাজের নেতৃত্ব দানের উপযুক্ত ব্যক্তিত্ব।বর্তমান দক্ষ পরিচালনা কমিটির নিবিড় তদারকি,অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পরিশ্রম ও এলাকাবাসীর আন্তরিকতা প্রতিষ্ঠানটিকে আরো উন্নতির পথে এগিয়ে নিচ্ছে।
আগামীতে জেলার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক সে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

আরও পড়ুন

সর্বশেষ