back to top
Tuesday, November 10, 2026

লামায় বসতঘরে অস্ত্রধারীদের ডাকাতি, নগদ টাকাসহ ২৫ লাখ টাকার অলংকার লুট

নিজস্ব প্রতিবেদক | ৩০ অক্টোবর, ২০২৬ ১৫:২৮

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিংপং মরুং পাড়ার শোকক্রা মুরুংয়ের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাতরা বসতঘরের লোকজনকে হাত পা বেঁধে রেখে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার রুপার অলংকার নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শোকক্রা মুরুংয়ের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা তাঁর বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা, ৫০০টি রুপার মুদ্রা, তিনটি গলার মালা ও ৬টি হারু নিয়ে যায়। লুট হওয়া নগদ টাকা ও রুপার সামগ্রীর মোট আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী শোকক্রা মুরুং অজ্ঞাত নামা ১২-১৫ জনকে বিবাদী করে লামা থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, শোকক্রা মুরুংয়ের বসতঘরে ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাটি উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ