back to top
Sunday, November 22, 2026

রাঙ্গুনিয়ায় ইউএনও’র সাথে ইসলামী ফ্রন্ট,যুবসেনা, ছাত্রসেনা নেতৃবৃন্দের সাক্ষাৎ

এম জাহাঙ্গীর নেওয়াজ | ০৫ নভেম্বর, ২০২৬ ১০:৩৯

রাঙ্গুনিয়া উপজেলার নবাগত ইউ এন ও এর সাথে গত ৪ এ নভেম্বর বুধবার বিকেলে সাক্ষাৎ কালে ইউএনও মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন সুন্দর, শান্তিময় রাঙ্গুনিয়া গড়তে চান, এ সময় তিনি আমাদের সংগঠনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং সুন্দর, শান্তিময় রাঙ্গুনিয়া গড়তে সবার সহযোগিতা কামনা করেন,নেতৃবৃন্দ রাঙ্গুনিয়ার জনগণের যেকোন কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ করিম উদ্দীন নূরী, সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী ফ্রন্ট পৌরসভার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, যুবসেনা উত্তরের সভাপতি মুহাম্মদ শহীদুল আলম শহীদ, মুহাম্মদ ইদ্রিস মিয়া সুমন নঈমী, সার্জেন্ট মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ আশেকে মোস্তফা, মুহাম্মদ সাদ্দাম হোসাইন, দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, ছাত্রসেনা মধ্যম, দক্ষিণের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক, মুহাম্মদ আব্দুস শুক্কুর প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ