back to top
Sunday, November 22, 2026

রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা গ্রেফতার

| ০৮ নভেম্বর, ২০২৬ ০৭:৩৬

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৭ নভেম্বর) দিনগত রাতে জেলা শহরের কালিন্দিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

ওসি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকান্ড দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

নভেম্বর ০৭, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ