back to top
Sunday, November 22, 2026

চুয়াডাঙ্গায় মারধরে আহত সাবেক ছাত্রলীগ নেতা, হাসপাতাল থেকে গ্রেপ্তার

| ১০ নভেম্বর, ২০২৬ ১০:৫৪

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ নহিম জামিকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে চিকিৎসা শেষে জামিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

রাশেদ নহিম জামি(৩৯) চুয়াডাঙ্গা ছিনেমা হলপাড়ার মাহাবুব আলম টুটুর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রাশেদ নহিম জামি নাশকতা মামলার আসামি। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ