back to top
Monday, November 23, 2026

নোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা শিপন ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ১৩ নভেম্বর, ২০২৬ ১৪:৩৮

নুশরাত রুমু, নোয়াখালী :

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে ঢাকায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর গ্রেফতারের তথ্য জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, শিপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার শিপন নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের আবদুল মতিন ও সূর্যা বেগমের সন্তান। বর্তমানে তিনি রাজধানীর শাহ আলী থানাধীন মিরপুর-১-এর শিয়ালবাড়ী মোড় এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

ওসি আরও জানান, শিপনের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চাটখিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়া একই বছরে উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সর্বশেষ