back to top
Sunday, November 22, 2026

আলিম পরীক্ষার্থীদের জন্য সুখবর, ফরম পূরণের সময় বাড়ল

| ১৬ নভেম্বর, ২০২৬ ০৮:৫৩

আলিম পরীক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

তাই যেসব শিক্ষার্থী এখনো আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করেননি, তাঁদের ১৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে। একই সঙ্গে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য ১৯ নভেম্বর পর্যন্ত সময় পাবেন তাঁরা।

আরও পড়ুন

সর্বশেষ