নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় একটি কার্গো বোট জব্দ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, আটক ব্যক্তিদের ও জব্দ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
