back to top
Sunday, November 22, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ

| ২০ নভেম্বর, ২০২৬ ১৬:০৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার শিক্ষকরা।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শাহ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট পরিচালক ড. আবু জাফর শিবলী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল আলম মিয়া, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান মোগল, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবির হোসেন, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম এবং শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. কাদের মিয়া।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিলে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। পাশাপাশি আমরা মাভাবিপ্রবির পক্ষ থেকে দেশের সর্বাত্মক কল্যাণ কামনা করছি।”

ইউট্যাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ