back to top
Sunday, November 22, 2026

সাজেকের সেনাবাহিনী-পিসিজেএসএস বন্ধুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পিসিজেএসএস এর দায়িত্বশীল একটি সুত্র জানায় তাদের সাথে কারো গোলাগুলির ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিলো। এ সময় পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির দায়িত্বশীল একটি সূত্র জানায় সাজেক এলাকায় কোথাও কোনো গোলাগুলির খবর আমরা পাইনি। আমাদের কোনো দল মাচালং এলাকায় নেই। তথ্যটি সম্পূর্ণ মিথ্য ও ভিত্তিহীন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির আওয়াজ শুনতে পাই। তবে শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নভেম্বর ২১, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ