back to top
Tuesday, November 24, 2026

রাঙামাটিতে জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ২৪ নভেম্বর, ২০২৬ ১৪:২১

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে সানী চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর) যুহাদ বিন খলিল বলেন, সানী চৌধুরী (পিতা: শঙ্কর চৌধুরী) নামের এ ব্যক্তি জমাবন্দির নকল উত্তোলনের জন্য একটি আবেদন করেন। আবেদনের সঙ্গে তিনি ব্যাংকের একটি রশিদ সংযুক্ত করেন। তবে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের সময় রশিদটি নিয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে রশিদটি জাল বলে নিশ্চিত হন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে সানী চৌধুরী এর আগেও এ ধরনের জালিয়াতি করেছেন বলে স্বীকার করেন।

জাল ব্যাংক রশিদ দাখিলের ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর প্রযোজ্য ধারার লঙ্ঘন হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

নভেম্বর ২৪, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ