back to top
Tuesday, October 20, 2026

admin

361 POSTS

Exclusive articles:

নোবেল না পেয়ে ক্ষেপে গিয়ে ট্রাম্প নরওয়েকে দিলেন হুঁশিয়ারি

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষেপে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হতাশা সামলাতে না পেরে উল্টো পুরস্কার প্রদানকারী দেশ নরওয়ের ওপর তীব্র বিষোদ্গার করেছেন। নোবেল কমিটির...

ফটিকছড়িতে একনালা বন্দুক উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশিয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলের...

শীঘ্রই সন্ত্রাসী “বগা”কে গ্রেফতার   অন্যথায় “মার্চ টু সিএমপি কার্যালয়” কর্মসূচীর ঘোষনা সিআরএর।

আবদুল হান্নান হীরা চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক গাজী নুরুল হক শাহ এবং সহপ্রচার সম্পাদক রাসেল সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত হুমকি, হামলা ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি প্রদর্শনের এমন অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা শুধু ওই সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকারের ওপরও আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের হুমকি ও হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও ঘোষণা দেন, অতিশিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে ‘মার্চ টু পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করা হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের ওপর হুমকি-হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

তৌহিদ-উল বারী, (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ২০ শতক জমি জবরদখল ও তা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে স্থানীয়...

রাঙ্গুনিয়া বেতাগীতে মাদক আসক্ত কিশোর গ্যাং এর দৌরাত্ম্য অসহায় মানুষ

 উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং এর দৌরাত্ম সিমাহিন ভাবে বৃদ্ধি পেয়েছে এনিয়ে মানুষের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ছে। এই এলাকায় বিগত...

Breaking

বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া...

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সোমবার...

মাদকবিরোধী আন্দোলন করায় প্রাণনাশের আশঙ্কা, সিএমপি কমিশনারের কাছে নিরাপত্তা চাইলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন

আব্দুল হান্নান হীরা, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় মাদকবিরোধী...

বাঁশখালীতে ব্যবসায়ী হাসানের দুই দিনেও সন্ধান নেই, উৎকণ্ঠায় পরিবার

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)...
spot_imgspot_img