ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহায়তায় “প্রতিবন্ধী শিশু ও যুবাদের স্বাস্থ্য, শিক্ষা, জীবিকায়ণ নিশ্চিত করার মাধ্যমে সমাজে সম্মানজনক সহবস্থান তৈরী করা” প্রকল্পের অধীনে আজ প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে সহায়ক উপকরণ, সেলাই মেশিন, শিক্ষা উপকরন ও ঔষুধ বিবতরণ করা হয়।
শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে সহায়ক উপকরন, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও ঔষুধ বিবতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেন, প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডিডিআরসি’র বিগত ২০ বছরে প্রতিবন্ধী শিশু ও যুবাদের নিয়ে বিভীন্ন উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন, সম্মিলিতভাবে প্রতিবন্ধী শিশু ও যুবাদের জীবনমান উন্নয়নে মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি করনের বিদ্যমান বাধা সমূহ দুর করে, অধিকার ভিত্তিক পন্থায় সামগ্রিক টেকসই উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও যুবাদের সাথে নিয়ে কাজ করার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি প্রতিবন্ধী শিশু ও যুবাদের শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ এর সভাপতিত্বে অনুণ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা-প্রধান শিক্ষা কর্মকর্তা, চট্ট্রগাম সিটি কর্পোরেশন, জনাব এস কে খোদা তোতন, উপদেষ্টা. ডিডিআরসি, জনাব মোঃ মুজিবুর রহমান-ওয়ার্ড সচিব, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড, জনাব সৌমেন ব্যানার্জী-প্রধান শিক্ষক, শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ ইসহাক মিয়া-প্রকল্প সমন্বয়কারী, নুরুননাহার-ফিল্ড ট্রেইনার, মোঃ মাসুম বিল্লাহ-প্রোগ্রাম অফিসার, ডিডিআরসি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা জনাব কিসিঞ্জার চাকমা বিশেষ অতিথির বক্তব্যে তার অধীনে পরিচালিত স্কুলগুলোতে সকল ধরনের প্রতিবন্ধী শিশুদের ভর্তির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেয়া এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারে সে ব্যপারে পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।
আলোচনার শেষে মাননীয় মেয়র প্রতিববন্ধী শিশু, যুব ও কেয়ার গিভারদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, স্পেশাল চেয়ার, কর্ণার চেয়ার, ছাতা, স্কুল ব্যাগ, পানির বোতল, জ্যামিতি বক্স, কমিউনিকেশন বোর্ড, পাজল গেম, এবাকাস ও ঔষুধ বিতরণ করেন।
