back to top
Tuesday, October 20, 2026

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

নুশরাত রুমু, নোয়াখালী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৮

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিআরডিবি ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আবদুল মোতালেব আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ পাঠ করান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের কল্যাণ, শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, চেম্বার অব কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ