back to top
Sunday, November 22, 2026

লামায় নানা আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস

নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪৩

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিযে বান্দরবান জেলার লামা উপজেলায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘ ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এতে বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী ও থানা পুলিশের উপ-পরিদর্শক শেরে আবরার সাদ বিশেষ অতিথি ছিলেন।
সভায় বক্তারা সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সমবায় সমিতি পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন বক্তারা। দিবসে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক——————-
মো. নুরুল করিম আরমান
লামা (বান্দরবান) প্রতিনিধি
তারিখ : ৮ নভেম্বও ২৬ইং

আরও পড়ুন

সর্বশেষ