back to top
Sunday, November 22, 2026

সন্দ্বীপবাসীর নিরাপদ নৌ যাতায়াতের প্রত্যাশায় আশার নতুন আলো দেখালেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনর (BIWTC) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী

আবদুল হান্নান হীরা ( বিশেষ প্রতিনিধি ) | ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:৩৩

আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (BIWTC) কার্যালয়ে চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সন্দ্বীপের নৌযোগাযোগ ব্যবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন সন্দ্বীপ এর তরুণ সমাজ সেবক সাবেক ছাত্রনেতা ফোরকান উদ্দিন রিজভী।

সাক্ষাৎকালে তাঁরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সন্দ্বীপবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় তাঁরা এসটি খিজিরের মতো একটি সি-ট্রাক এবং বর্ষা মৌসুমে উন্নতমানের একটি জাহাজ সন্দ্বীপবাসীর সেবায় দেওয়ার আশ্বাস প্রদান করেন।

তাঁদের এই আন্তরিকতা, ইতিবাচক মনোভাব ও আশ্বাসের জন্য ব্যক্তিগতভাবে এবং সন্দ্বীপবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

আমাদের প্রত্যাশা, এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হয়ে দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে ফোরকান উদ্দিন রিজভী আশাবাদ করেন

আরও পড়ুন

সর্বশেষ