back to top
Wednesday, November 25, 2026

আটলান্টিক সিটিতে বিএএসজের থ্যাংকস গিভিং ডিনার

নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০২৬ ০৫:৪৫

সুব্রত চৌধুরী (নিউজার্সি, মার্কিন যুক্তরাস্ট্র)

নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ২৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ থ্যাংকস গিভিং ডিনার অনুষ্ঠিত হয়েছে ।

থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে বন্ধুত্ব , সংহতি প্রকাশ ও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে  এই ডিনারের আয়োজন করা হয়েছিল ।

থ্যাংকস গিভিং ডিনারে রাজ‍্যের এসেম্বলিওম‍্যান,এসেম্বলিম‍্যান, কাউন্টি শেরিফ, কাউন্টি কমিশনার এট লারজ, সিটির কাউন্সিলরগন,মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই ডিনারে  অংশগ্রহণ করায় থ্যাংকস গিভিং ডিনারটি সম্প্রীতি সমাবেশের রূপ নেয় ।

থ্যাংকস গিভিং ডে এর  প্রাক্কালে বিএএসজের এই ডিনার কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক থ‍্যাংকস গিভিং ডিনার সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ