back to top
Sunday, November 22, 2026

সোনার দামে বিশাল পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা

| ২০ নভেম্বর, ২০২৬ ০৪:২২

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের এ সিদ্ধান্তের ফলে টানা আট দফায় কমল স্বর্ণের দাম। সব মিলিয়ে এ আট দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ